Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন

August 22, 2024
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে ব্যাংকিং খাতের রেগুলেটর বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতের সংস্কার ও কুখ্যাত এস. আলম গ্রুপের খপ্পর থেকে ইসলামী ব্যাংককে উদ্ধার করা ও আমানতকারীদের আমানতের সুরক্ষার লক্ষ্যে আজ ব্যাংকটির পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিতকল্পে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

ইসলামী ব্যাংকের নতুন পর্ষদের অন্য সদস্যরা হচ্ছেন- মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, মোঃ আব্দুর জলিল, ড. এম মাসুদ রহমান এবং মোঃ আব্দুস সালাম এফসিএ এফসিএমএ।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ সালে সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর ৩ বছর পর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে জয়েন করেন। তার আগে কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা ওবায়েদ উল্লাহ আল মাসুদ ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রী লাভ করেন। এর আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় তৃতীয় হন তিনি। ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জের ছোট রাজপাড়ায় তার জন্ম।

পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ খুরশিদ ওয়াহাব হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, মোঃ আব্দুল জলিল আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক, ড. এম মাসুদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক এবং মোঃ আব্দুস সালাম এফসিএ এফসিএমএ হচ্ছেন একাধারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও কস্ট অ্যাকাউন্টেন্ট ।

এর আগে, ২০১৭ সালে রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থাকে ব্যাবহার করে ইসলামী ব্যাংকের দখল নেয় এস আলম গ্রুপ। এর পর থেকেই ব্যাংকটিতে এই অবাধ লুণ্ঠন চালিয়ে গেছে। ইতোমধ্যে নামে-বেনামে ঋণ দেখিয়ে এই থেকে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে আলোচিত গ্রুপটি। আর এই টাকার একটি বড় অংশই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে। গতকাল বুধবার পর্যন্ত এস আলম গ্রুপ মনোনীত ব্যক্তিরা ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য। আর এই গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম ছিলেন পর্ষদের চেয়ারম্যান।

শেয়ারবাজারবিডি ডটকম/এম.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন

Related Posts

প্রধান সংবাদ

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন

আজকের সংবাদ

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ

আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

আজকের সংবাদ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

Recent News

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

ক্ষমতা ছাড়ার আগে আরও ৪ মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু!

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

বাংলাদেশে আসছেন শাকিরা!

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?