শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার। এদিকে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ২৪ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, টেকনো ড্রাগ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.


















