শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৭.৫৬ শতাংশ। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৮২ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং আইসিবি এমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬.৫৮ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, ডিবিএইচ ফার্স্ট ফান্ড, ইন্দো-বাংলা ফার্মা, লিন্ডে বিডি, ইসলামিক ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ এবং রেনউইক যজ্ঞেশর।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.


















