শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২২ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ প্রতিষ্ঠান টির ইউনিট দর কমেছে ১৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭২ শতাংশ। এদিকে এনআরবি ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৭২ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪.৬১ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, এপেক্স ট্যানারি, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.


















