শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকারস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে ৬২ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৪১ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















