শেয়ারবাজারবিডি রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
সিলকো ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২১ নভেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
জিএসপি ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২১ নভেম্বর, ২০২৪ তারিখ দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামীকাল ১৮ নভেম্বর, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ফাইন ফুডস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখ বিকাল ৪ টা ৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
শেয়ারযবাজারবিডি ডটকম/এম আর.



















