শেয়ারবাজারবিডি রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৬৩ পয়েন্টে। সপ্তাহ শেষে তা ৯.৫১ পয়েন্টে অবস্থান করছে। হিসেব অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ০.১২ পয়েন্ট বা ১.২৪ শতাংশ।
সপ্তাহটিতে সিরামিক খাতে সার্বিক মূল্য আয় অনুপাত সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। এই খাতে ৮৩.৪০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও পাট খাতে ৭৭.৭৯ পয়েন্ট বেড়ে দ্বিতীয় এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৬১.৮৪ পয়েন্ট বেড়ে তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়াও অন্যান্য খাতগুলোর মধ্যে- ট্যানারি খাতে ৩৫.৬৫, কাগজ ও প্রকাশনা খাতে ২৫.৪০, আইটিতে ১৮.৯৪, বিবিধ খাতে ১৬.৯২, সিমেন্ট খাতে ১৪.২৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৩.৭৬, বীমা খাতে ১৩.৫১, আর্থিক খাতে ১২.৬৯, টেলিকমিউনিকেশনে ১২.৬০, ওষুধ ও রসায়ন খাতে ১১.১২, টেক্সটাইল খাতে ১০.৯৯, প্রকৌশল খাতে ১০.৯২, সেবা ও আবাসন খাতে ১০.৫১, ব্যাংক খাতে ৬.৪৩, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.২৯ এবং মিউচুয়াল ফান্ড খাতে পিই রেশিও ৩.২৫ পয়েন্টে অবস্থান করছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















