শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৬ শতাংশ। এদিকে আসা জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৭.০৪ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং এইচ আর টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর ৬.৪৭ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- পদ্মা অয়েল, দেশবন্ধু পলিমার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সি এন্ড এ টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, হামিদ ফেব্রিক্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















