শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৭ টাকা ৭০ পয়সা।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















