শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮.৬১ শতাংশ। এদিকে আসা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৭.৯৬ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের শেয়ার দর ৪.৯০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স, জাহিন টেক্সটাইল, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















