শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ মঙ্হলবার ১০ ডিসেম্বর, ২০২৪ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ৬.৪২ শতাংশ। এদিকে আসা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.৩৩ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর ৪.৯১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম, রূপালী লাইফ ইন্স্যুরেন্সি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জেনেক্স ইনফোসিস পিএলসি।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.


















