শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪২ শতাংশ বেড়েছে। এদিকে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের তুলনায় ২৫ টাকা ৭০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ার দর ১ টাকা বা ৫.৫৯ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যালস, ওরিয়ন ফার্মা, এসিআই লিমিটেড, হামিদ ফেব্রিক্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















