শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ আজ পহেলা জানুয়ারি, ২০২৫ তারিখ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
কোম্পানি দুইটির মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আজ ১ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়া, এইচ আর টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আজ ১ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















