শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস্ পিএলসির শেয়ার প্রতি আয় (ইপিএস)। সভায় কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখ দুপুর ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















