শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে। এদিকে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯.৩৫ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং কেডিএস এক্সেসরিস লিমিটেডের শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৮.৪৮ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কাট্টালি টেক্সটাইল, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















