শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৯০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এদিকে এইচ আর টেক্সটাইলের শেয়ার দর ৯.৯৭ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং স্টাইলক্রাফ্টের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার, এস আলম কোল্ড রোল্ড স্টিল, হামিদ ফেব্রিক্স, ইউসিবি, ন্যাশনাল হাউজিং, হাক্কানি পাল্প এবং দেশ গার্মেন্টস লিমিটেড।
শেয়ারবাজারবিডি ডটকম/এফ.



















