শেয়ারবাজারবিডি রিপোর্ট: আজ সোমবার ৩ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর আগেরর দিনের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৬.৩৮ শতাংশ। এদিকে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৬.০৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং স্টাইলক্রাফটের শেয়ার দর আগেরর দিনের তুলনায় ৫.১০ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক, জাহিন স্পিনিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বাংলাদেশ অটোকারস, লিগ্যাসি ফুটওয়্যার এবং মিথুন নিটিং।
শেয়ারবাজারবিডি ডটকম/এফ.



















