শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৮ মার্চ, ২০২৫ তারিখ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এফ.



















