শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন আগামীকাল ৭ এপ্রিল, ২০২৫ তারিখ (সোমবার) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার এর আগে ২৭ মার্চ, ২০২৫ তারিখ স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ৬ এপ্রিল, ২০২৫ তারিখ স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শেষ হবে। রেকর্ড ডেটের পর কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এফ.



















