শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ সোমবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দু‘টি হচ্ছে-
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ এপ্রিল, ২০২৫ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ এপ্রিল, ২০২৫ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজার বিডি ডটকম/এফ.



















