শেয়ারবাজার বিডি রিপোর্ট: আজ সোমবার ২১ জুলাই, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১১ টা ৫৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪০০ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৮.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২৯.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ০০৮ পয়েন্টে।বাজারে স্টক
ডিএসইতে ৩৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৩৫৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার বিডি ডটকম/আর.



















