শেয়ারবাজার বিডি রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.০৪ শতাংশ বেড়েছে। এদিকে ডোমিনেজ স্টিলের শেয়ার দর ৭.২৫ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫.৪১ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
শেয়ারবাজার বিডি ডটকম/গোলাপ



















