শেয়ারবাজার বিডি রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস্ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজার বিডি ডটকম/গোলাপ



















