Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

আবারও ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

June 18, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে আবারও কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে টানা তৃতীয় বছরের মতো এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পরিমাণে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, তারা বুধবার (১৭ জুন) প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন দেখেছে। ২০২৫ সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৫ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এ বছর ২৪ হাজার ১৭৪ জন শিশুর বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। এর মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। শিশু ও সশস্ত্র সংঘাত সংক্রান্ত এই ম্যান্ডেট চালুর পর এত বেশি সংখ্যক শিশু কখনও এমন লঙ্ঘনের শিকার হয়নি।’

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার বলেন, ৩০ বছরের ইতিহাসে এই প্রথম শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের জন্য সবচেয়ে বেশি দায়ী পক্ষ হিসেবে সরকারি বাহিনীগুলো চিহ্নিত হয়েছে। তিনি জানান, সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনায় শীর্ষে রয়েছে ইসরায়েলি সরকার। এর পরেই রয়েছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা যথাক্রমে ৩৪ ও ১০ শতাংশ বেড়েছে। এতে আরও বলা হয়, ‘সবচেয়ে বেশি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করা হয়েছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে। সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে ১২ হাজার ৪৪৫টি। এছাড়া ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি ঘটানা ঘটেছে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে, ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে, ৬ হাজার ৬০৭ জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ দেয়া হয়েছে, ৮ হাজার ৩২২ জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।

প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতায় তিনি ‘মর্মাহত’। তিনি বলেন, ‘গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় আমি স্তম্ভিত। একই সঙ্গে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’

গুতেরেস আরও বলেন, ইসরায়েলি দখলদারদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পাশাপাশি এসব লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহি না করারও সমালোচনা করেন তিনি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: আবারও ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

Related Posts

আন্তজার্তিক

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

আন্তজার্তিক

এআইয়ের লাগাম টানতে বৈশ্বিক উদ্যোগ চান জাতিসংঘ মহাসচিব

আন্তজার্তিক

বিশ্ববাজারে তিন সপ্তাহ ধরে কমছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম

আন্তজার্তিক

পুতিনের পর চীনে পৌঁছেছেন ট্রাম্প

আন্তজার্তিক

জেনসেন হুয়াংকে আর সিইও পদে ফেরাবে না এনভিডিয়া

আন্তজার্তিক

বৈঠকে বসেছেন ট্রাম্পসহ কোয়াডের নেতারা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

Recent News

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?