Saturday, September 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

পরিশ্রম না করেও সারাক্ষণ ঘুম পায়; জেনে নিন কারণ ও করণীয়

July 6, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: পর্যাপ্ত পরিশ্রম না করেও যদি সারাক্ষণ ঘুম ঘুম লাগে বা ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু অলসতার লক্ষণ নয়; বরং শরীরের বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যার ইঙ্গিতও হতে পারে। দীর্ঘদিন ধরে এমন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দিনের বেলায় অতিরিক্ত ঘুম পাওয়ার অন্যতম কারণ হলো রাতের অপর্যাপ্ত বা নিম্নমানের ঘুম। এছাড়া দীর্ঘক্ষণ বসে কাজ করা, শরীরচর্চার অভাব, রাতের শিফটে কাজ করা কিংবা একঘেয়ে কর্মপরিবেশও তন্দ্রাভাব বাড়াতে পারে।

এ ছাড়া থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, যার ফলে ক্লান্তি ও অতিরিক্ত ঘুমের প্রবণতা দেখা দেয়। ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা বেড়ে বা কমে গেলেও দুর্বলতা ও ঘুম ঘুম ভাব হতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, কিডনি বা লিভারের সমস্যা, রক্তশূন্যতা, পানিশূন্যতা, ভাইরাসজনিত সংক্রমণ এবং ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে বাধা (স্লিপ অ্যাপনিয়া) থাকলেও দিনের বেলায় অতিরিক্ত ঘুম পেতে পারে। পাশাপাশি অতিরিক্ত ওজন, মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এ সমস্যার কারণ হতে পারে।

অতিরিক্ত ঘুমের সঙ্গে যদি সব সময় ক্লান্তি, মাথাব্যথা, মনোযোগ কমে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, খিটখিটে মেজাজ বা কাজের সক্ষমতা কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

এ সমস্যা কমাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ঘুম থেকে ওঠা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, নিয়মিত ব্যায়াম করা, দীর্ঘক্ষণ একটানা বসে না থাকা, পর্যাপ্ত পানি পান এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ডায়াবেটিস, থাইরয়েড বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে।

বিশেষজ্ঞদের মতে, যদি টানা দুই থেকে চার সপ্তাহের বেশি সময় অতিরিক্ত ঘুম ঘুম ভাব থাকে, কর্মক্ষমতা কমে যায় বা দৈনন্দিন কাজ ব্যাহত হয়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণ শনাক্ত করে চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: পরিশ্রম না করেও সারাক্ষণ ঘুম পায়; জেনে নিন কারণ ও করণীয়

Related Posts

সর্বশেষ

হাঁটুর সমস্যা এড়াতে যা করবেন

সর্বশেষ

চোখের শুষ্কতা দূর করুন ঘরোয়া উপায়ে

জাতীয়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ শনিবার

সর্বশেষ

ইসলামি বইমেলার উদ্বোধনের সময় পরিবর্তন

সর্বশেষ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

সর্বশেষ

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে শুক্রবার

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

২৩ দিনে রেমিট্যান্সে এলো ৯৮ হাজার ৯০৩ কোটি টাকার বেশি

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

দেশে চার নতুন ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত

Recent News

২৩ দিনে রেমিট্যান্সে এলো ৯৮ হাজার ৯০৩ কোটি টাকার বেশি

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

দেশে চার নতুন ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

২৩ দিনে রেমিট্যান্সে এলো ৯৮ হাজার ৯০৩ কোটি টাকার বেশি

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?