Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

August 27, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: রাজধানীতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের কর্পোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। উদ্দেশ্য, দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে
ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত ক্রিকেটে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ৬ সদস্যের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিসিবির ভাইস-প্রেসিডেন্ট ফাহিম সিনহা, চিফ এক্সিকিউটভি অফিসার নাজিম উদ্দীন
চৌধুরী, বিসিবির মার্কেটিং এন্ড কমার্সিয়াল বিভিাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং মার্কেটিং এন্ড কমার্সিয়াল বিভিাগের ভাইস-চেয়ারম্যান আসিফ রাব্বানি।

পরিদর্শনকালে অতিথিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস- চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একটি
ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে। আমার খেলোয়াড়ি জীবনের সবসময় ওয়ালটনকে ক্রিকেটের সকল ইভেন্টে পৃষ্ঠপোষকতা করতে দেখেছি। দেশের ক্রিকেটাঙ্গণের সঙ্গে ওয়ালটন ব্র্যান্ড ওতপ্রোতভাবে জড়িত। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেট ইভেন্টে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। তার
প্রত্যাশা- বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এবং জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) এর সব ফরমেটকে (লংগার ভার্সন, ওয়ান ডে, ও টি২০) বিপিএলের আদলে ফ্র্যাঞ্জাইজিদের মাধ্যমে ঢেলে সাজাতে ওয়ালটন সহযোগিতার হাত বাড়িয়ে ক্রিকেটের সার্বিক উন্নয়নে অবদানের ধারা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, আমরা বিসিএল ও এনসিএল এর মতো টুর্নামেন্টগুলো ফ্রাঞ্চাইজিভিত্তিক করতে উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, ওয়ালটন সেখানে একটি টিম হিসেবে নিজেদেরকে উপস্থিত করবে।

ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববাসীর কাছে ওয়ালটন তথা বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা। ইতিমধ্যে দেশের গ-ি পেরিয়ে বিশ্বের ৫৫টি দেশে

পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। এরই অংশ হিসেবে ওয়ালটন শুরু থেকে ক্রিকেট অঙ্গনসহ নানা খেলাধুলায় সুনামের সঙ্গে পৃষ্ঠপোষকতা করে আসছে। ঘরোয়া থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। ক্রিকেটসহ সবধরনের খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিসিবি
সভাপতিকে আশ্বস্ত করেন তিনি।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, যেখানেই খেলাধুলা, সেখানেই উপস্থিত রয়েছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। বিসিএল ও এনসিএল ফ্রাঞ্চাইজিভিত্তিক করার কথা জানিয়েছে বিসিবি। পাশাপাশি ওয়ানডে ও টি২০ ফরমেট নিয়েও কাজ করতে চান। বিসিবির সভাপতির
মহাপরিকল্পনাকে স্বাগত জানিয়ে ওয়ালটনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লীগ এবং জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) এর টানা ১৩টি আসরে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। পাশাপাশি প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এ টানা ৯ বছর সেন্ট্রাল জোন দলের ফ্র্যাঞ্চাইজিও ছিল ওয়ালটন।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

Related Posts

অর্থনীতি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনীতি

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

অর্থনীতি

ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

অর্থনীতি

নির্দিষ্ট ফল আমদানিতে বড় শুল্কছাড় দিল এনবিআর

অর্থনীতি

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে আজ চূড়ান্ত আলোচনা

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

Recent News

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?