Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

August 30, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ভারতে ট্রাকে পণ্য পরিবহনে নতুন নিয়ম জারির প্রতিবাদে দেশটির ব্যবসায়ীদের ধর্মঘটের ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সব কার্যক্রম চালুসহ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (৩০ আগস্ট) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ আছে। নতুন এই নিয়ম প্রত্যাহার না হলে অনির্দিষ্টকাল পর্যন্ত পণ্য আমদানি-রফতানি বন্ধের কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ সরকার ট্রাক প্রতি মালামাল পরিবহনে ওজন নির্ধারণ করে দিয়ে তা আজ রবিবার থেকেই কার্যকর করার ঘোষণা দিয়েছে। ট্রাকে পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাক প্রতি ১০ থেকে ১৫ টন ওজন কমিয়ে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৬ চাকার ট্রাকে ৩০ টনের পরিবর্তে ২০ টন এবং ১০ চাকার ট্রাকে ৪০ থেকে ৪৫ টনের পরিবর্তে সর্বোচ্চ ৩০ টন পণ্য পরিবহনের সীমা নির্ধারণ করা হয়েছে। এতে করে ট্রাক প্রতি পণ্যের পরিমাণ কমিয়ে দেওয়ায় পণ্য পরিবহন ব্যয় বাড়বে। আমদানি-রফতানি বাণিজ্যে অতিরিক্ত খরচের বোঝা তৈরি হবে। সেই সঙ্গে অন্যান্য বন্দরে এই নিয়ম জারি না থাকায় তাদের খরচ কম হবে। ফলে পণ্য পরিবহনে তাদের সঙ্গে প্রতিযোগিতায় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পিছিয়ে পড়বেন। এতে করে ব্যবসায়ীরা চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এই নিয়ম জারির প্রতিবাদে ভারতের হিলি বন্দরের ব্যবসায়ীদের সব সংগঠন যৌথভাবে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারক কার্তিক চন্দ্র বলেন, ওভারলোডিং বন্ধ করে দেওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। হঠাৎ করে ভারত পণ্য রফতানি বন্ধ করে দেওয়ায় আমরা আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েছি। আমার আজকে গমের গাড়ি ঢোকার কথা, কিন্তু তাদের ধর্মঘটের কারণে ঢুকতে পারছে না। এক কনসালমেন্টের মধ্যে আট ট্রাক দেশে প্রবেশ করেছে, আরও তিন থেকে চার ট্রাক ভারত অভ্যন্তরে রয়েছে। এই ট্রাক না ঢোকা পর্যন্ত আমি খালাস করতে পারছি না। আমি ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম, তারা বলছে আজ ঢুকবে না, আরও দু-একদিন অপেক্ষা করতে হবে সমাধান না হওয়া পর্যন্ত। এতে করে বন্দরে বাড়তি মাশুল গুনতে হচ্ছে আমাকে। সেই সঙ্গে ভারতের নতুন নিয়ম চালুর ফলে আমাদের আমদানি খরচ বাড়বে বলেও জানিয়েছেন তিনি।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, গতকাল ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক পত্রের মাধ্যমে রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি আমাদের অবগত করেছেন। পত্রে তারা উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে কিছু কারণবশত আমরা পিছিয়ে পড়ছি। তাই একপ্রকার বাধ্য হয়ে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।

তাদের এই ধর্মঘটের ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তারা ভারত থেকে কোনও পণ্য বাংলাদেশে রফতানি করছেন না, তেমনই বাংলাদেশ থেকে কোনও পণ্য আমদানি করছেন না। তারা ধর্মঘট প্রত্যাহার করলে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। তবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পূর্বের আমদানি করা পণ্য খালাস ও ডেলিভারি দেওয়া কার্যক্রম চালু রয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকে দুদেশের মাঝে বৈধ পাসপোর্ট যাত্রীরা যথারীতি পারাপার করছেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: যাত্রী পারাপার স্বাভাবিকহিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

Related Posts

অর্থনীতি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনীতি

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

অর্থনীতি

ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

অর্থনীতি

নির্দিষ্ট ফল আমদানিতে বড় শুল্কছাড় দিল এনবিআর

অর্থনীতি

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে আজ চূড়ান্ত আলোচনা

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

Recent News

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?