Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ল, বিপাকে বাংলাদেশ

September 1, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: হরমুজ প্রণালির চলমান যুদ্ধ ও নিরাপত্তার সংকটে বাংলাদেশে এলএনজি বা প্রাকৃতিক গ্যাস পাঠাতে আরও বিলম্ব করছে কাতারএনার্জি।

সেপ্টেম্বর মাস পার হয়ে এই সরবরাহ বাতিলের মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তানসহ ইউরোপের বহু দেশ এখন কাতারের এই গ্যাস না পাওয়ায় বড় ধরনের জ্বালানি সংকটে পড়েছে।

বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাস রফতানি শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কাতার।

গত মার্চ মাসেই কাতারএনার্জি চুক্তির শর্ত অনুযায়ী গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিত করার কথা ঘোষণা করেছিল। যুদ্ধ না থামায় প্রতি মাসেই তারা এই স্থগিতাদেশের মেয়াদ বাড়াচ্ছে।

হানা যায়, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম ছয় মাসে কাতার মাত্র ১৮টি এলএনজিবাহী জাহাজ পাঠাতে পেরেছে, যেখানে গত বছরের এই সময়ে ৫০৯টি জাহাজ চলাচল করেছিল। এর ফলে কাতারের প্রায় ২,৪০০ কোটি ডলারের বাণিজ্য ক্ষতি হয়েছে। পাশাপাশি ইতালির এডিসন কোম্পানি জানিয়েছে, তাদের নির্ধারিত পাঁচটি চালান বাতিল হয়েছে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও একই রকম নোটিশ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতি সবচেয়ে বেশি প্রভাব ফেলছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলোর ওপর। কারণ এসব দেশ কাতারের গ্যাসের ওপর বেশ ভরসা করে চলত। এখন বিশ্ববাজার থেকে চড়া দামে বিকল্প উপায়ে গ্যাস কিনতে গিয়ে চরম অর্থনৈতিক চাপের মুখে পড়ছে তারা। যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মালয়েশিয়া নিজেদের উৎপাদন বাড়িয়ে বাজার সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কাতারের ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হচ্ছে না।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ এলএনজি পরিবাহিত হয় কৌশলগত এই হরমুজ প্রণালি দিয়ে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাতার তাদের গ্যাস রফতানি স্বাভাবিক করতে পারছে না।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সমুদ্রপথ নিরাপদ ঘোষণা করার পরও উৎপাদন পুরোপুরি আগের জায়গায় ফেরাতে অন্তত দুই মাস সময় লাগবে। আর হামলায় ক্ষতিগ্রস্ত গ্যাস কারখানাগুলো পুরোপুরি ঠিক হতে ৩ থেকে ৫ বছর পর্যন্ত লেগে যেতে পারে, যার প্রভাবে বিশ্ব গ্যাসের বাজারে স্বাভাবিক অবস্থা ফিরতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: কাতারের এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়লবিপাকে বাংলাদেশ

Related Posts

আন্তজার্তিক

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

আন্তজার্তিক

এআইয়ের লাগাম টানতে বৈশ্বিক উদ্যোগ চান জাতিসংঘ মহাসচিব

আন্তজার্তিক

বিশ্ববাজারে তিন সপ্তাহ ধরে কমছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম

আন্তজার্তিক

পুতিনের পর চীনে পৌঁছেছেন ট্রাম্প

আন্তজার্তিক

জেনসেন হুয়াংকে আর সিইও পদে ফেরাবে না এনভিডিয়া

আন্তজার্তিক

বৈঠকে বসেছেন ট্রাম্পসহ কোয়াডের নেতারা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

Recent News

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?