Thursday, October 1, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের ৩২ রাজ্যে এখনও বাল্যবিবাহ বৈধ!

October 1, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: নারীবাদী আন্দোলনের সূতিকাগার,নারী নেতৃত্ব ,নারীর ক্ষমতায়ন ,নারী অধিকার ও মানবাধিকারের বলিষ্ঠ বৈশ্বিক কণ্ঠস্বরটিই যুক্তরাষ্ট্র । চিন্তা, চেতনা ও মননে আধুনিক বিশ্বের আধুনিক বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র। অথচ দেশটির ৫০ অঙ্গরাজ্যের ৩২টিতেই এখনও বাল্যবিবাহ বৈধ ! যে বয়সে স্কুল কলেজ যাওয়ার কথা, চাইলে সেই বয়সেই বিয়ে করতে পারবেন যে কেউ । কোনো আইনি বাঁধা নেই। তবে দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাল্যবিবাহ। স্থানীয় সময় বুধবার ঐতিহাসিক ওই বিলে (এবি ১২৬৭) সই করেছেন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম। বিবিসি।

‘গোল্ডেন স্টেট’ খ্যাত ক্যালিফোর্নিয়ায় আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে আইনটি। নতুন বিধানে বিয়ের জন্য অবশ্যই ১৮ হতে হবে বয়স । আমেরিকার চাইল্ড প্রটেকশন (শিশু সুরক্ষা) আন্দোলনের অন্যতম প্রধান মুখ সমাজকর্মী কর্টনি স্টোডেনের উপস্থিতিতে বিলটিতে স্বাক্ষর করেছেন তিনি। এরপরেই তা পরিণত হয় আইনে। স্টোডেনের বাবা-মা তাকে মাত্র ১৬ বছর বয়সে ৫০ বছর বয়সী এক হলিউড অভিনেতা ডগ হাচিসনের সঙ্গে বিয়ের অনুমতি দিয়েছিলেন। ২০১১ সালে।

যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক বিতর্কের জন্ম দেয় তাদের অসম বিয়েটি। ক্যালিফোর্নিয়ার নারী আকাশে এই নতুন ধুমকেতুর নেপথ্য নায়কও তিনি। আইনটি সইয়ের পর স্টোডেন বলেছেন, ‘৫০টি অঙ্গরাজ্যেই শিশুদের বিয়ের হাত থেকে সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবেন তিনি ।

রাজ্যের এই পরিবর্তনকে একটি ‘বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন গভর্নর নিউসামও। তিনি বলেছেন, বাল্যবিবাহের শিকার ব্যক্তিদের ওপর ‘কখনোই এই বোঝা চাপানো উচিত ছিল না’। সঙ্গে তিনি এই আইনটিকে

‘ক্যালিফোর্নিয়ার তরুণ ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় বহু প্রতীক্ষিত একটি পদক্ষেপ’ বলেও অভিহিত করেছেন।

‘ক্যালিফোর্নিয়া আজ বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে,’ বিবিসি-কে বলেছেন শৈশবে বিয়ে হওয়া আরেক ক্যালিফোর্নিয়ার বাল্যবিবাহবিরোধী আন্দোলনের আরেক নারী ব্রিটানি বি। নির্যাতনমূলক পারিবারিক পরিবেশ থেকে বাঁচতে ১৭ বছর বয়সে বিয়ে করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রাপ্তবয়স্ক স্বামীর হাতেই তাকে শিকার হতে হয় নির্যাতনের। তার ভাষ্য, ‘এটি সব শিশুর জন্য আশার একটি বার্তা, যে তারা কাঠামোগত সহিংসতা থেকে মুক্ত হতে পারে এবং নিজেদের জীবনের পথ নিজেরাই বেছে নিতে পারে।‘ বিয়ে তার কাছে ছিল কারাগারে আবদ্ধ থাকার মতোই। বিবিসিকে তিনি আরও জানিয়েছেন, ‘মানুষের এমন ধৃষ্টতাও আছে যে তারা আমাকে বলে, আমি নাকি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম; অথচ শিশুরা তো (এ বিষয়ে) সম্মতি দেওয়ার মতো অবস্থায় থাকে না।‘ একই কথা ভুক্তভোগী সারা তাসনিমের মুখেও। ২০১৭ সাল থেকে তিনি নিজেই এই আইনটির পক্ষে প্রচারণা শুরু করেছিলেন বিবিসিকে তিনি জানিয়েছেন , শেষপর্যন্ত যে রাজ্যটি স্বীকার করেছে যে বাল্যবিয়ে নিষিদ্ধ করা উচিত –তা বিশ্বাস করাই যেন কঠিন মনে হচ্ছে। মাত্র ১৫ বছর বয়সে নিজের চেয়ে দ্বিগুণ বয়সী এক পুরুষের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল তাকে।

ক্যালিফোর্নিয়া এবং সমগ্র যুক্তরাষ্ট্রে বাল্যবিবাহ নিষিদ্ধ করার লক্ষ্যে বি , সারা , কর্টনিসহ বাল্যবিবাহের শিকার অন্যান্য নারীরা বছরের পর বছর ধরে করে আন্দোলন করছেন। প্রায় এক দশক আগেও যুক্তরাষ্ট্রের সব রাজ্যে বাল্যবিবাহের প্রথা চালু ছিল। তবে ধীরে ধীরে অনেক রাজ্যই পরিবর্তন করেছে তাদের আইন। ২০১৮ সালের পর থেকে ক্যালিফোর্নিয়া ১৮তম রাজ্য যারা এটি নিষিদ্ধ করল। সাধারণত বাবা-মায়ের সম্মতি এবং বিচারকের আদেশেই যুক্তরাষ্ট্রে বিয়ে করতে পারেন যেকোনো ব্যক্তি। যুক্তরাষ্ট্রের ৩২ রাজ্যে বাল্যবিবাহ এখনও বৈধ। সেগুলোর মধ্যে রয়েছে অ্যালাব্যামা, ফ্লোরিডা, ক্যানসাস, টেক্সাস এবং অন্যান্য আরও রাজ্য।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: যুক্তরাষ্ট্রের ৩২ রাজ্যে এখনও বাল্যবিবাহ বৈধ!

Related Posts

আন্তজার্তিক

ইরাকে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে: ট্রাম্প

আন্তজার্তিক

বন্ডের সুদ বাড়ায় চাপে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

আন্তজার্তিক

ইরানের প্রতিনিধিদলকে নিউইয়র্ক ছাড়তে বলেছিলেন মার্কো রুবিও

আন্তজার্তিক

মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না

আন্তজার্তিক

ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, তেহরানে বিজয় উদযাপন

আন্তজার্তিক

১ হাজার ৪৭৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

পরিস্থিতি বুঝে স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে: ইসি সচিব

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

আইসিবির সুবর্ণজয়ন্তী উদযাপন

শুটিংয়ে আহত অমিতাভ, কেবিসির মঞ্চে দেখা গেল ভিন্ন দৃশ্য

Recent News

পরিস্থিতি বুঝে স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে: ইসি সচিব

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

আইসিবির সুবর্ণজয়ন্তী উদযাপন

শুটিংয়ে আহত অমিতাভ, কেবিসির মঞ্চে দেখা গেল ভিন্ন দৃশ্য

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

পরিস্থিতি বুঝে স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে: ইসি সচিব

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?