Monday, October 5, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

October 1, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় বড় ধরনের শাস্তির ঝুঁকিতে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলা বিধি অনুযায়ী, যথাযথ কারণ ছাড়া জাতীয় দলের ক্যাম্প, অনুশীলন, ম্যাচ বা কোনো কার্যক্রম থেকে সরে গেলে একজন খেলোয়াড়কে সর্বোচ্চ ছয় মাস নিষিদ্ধ করা হতে পারে। পাশাপাশি ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানার বিধানও রয়েছে।

ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কের বিপক্ষে ম্যাচের প্রায় দুই দিন আগে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন রোনালদো। তার এই সিদ্ধান্তের পেছনে কোচ জর্জে জেসুসের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জেসুস নিজে রোনালদোর সঙ্গে কোনো বিরোধের কথা অস্বীকার করেছেন।

এফপিএফের নিয়ম অনুযায়ী, জাতীয় দলে নিয়মিত ডাক পাওয়া কোনো খেলোয়াড় যৌক্তিক কারণ ছাড়া দল, ফেডারেশন বা পর্তুগালের প্রতিনিধিত্ব সংশ্লিষ্ট কোনো অনুশীলন, ম্যাচ কিংবা কার্যক্রমে অনুপস্থিত থাকলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। পেশাদার খেলোয়াড়দের ক্ষেত্রে এর সঙ্গে ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানাও হতে পারে।

ক্যাম্প ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন রোনালদো নিজেও। তিনি জানান, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি উপযুক্ত সময়ে পর্তুগালের জনগণকে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

রোনালদো বলেন, জাতীয় দলের প্রতি তিনি সবসময় নিবেদিত ছিলেন। একই সঙ্গে পর্তুগাল ও জাতীয় দলের সতীর্থদের জন্য শুভকামনাও জানান তিনি।

এর আগে বুধবার দলের অনুশীলনেও ছিলেন না ৪১ বছর বয়সি এই তারকা। ডেনমার্ক ম্যাচের প্রস্তুতির সময় হঠাৎ অনুশীলনস্থল ছেড়ে হোটেলে ফিরে যান তিনি।

এদিকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ জর্জে জেসুস জানান, দলের সব খেলোয়াড়ই জানেন যে একাদশ ও কৌশল নির্ধারণের সিদ্ধান্ত কোচই নেন। পরিকল্পনা অনুযায়ী ডেনমার্কের বিপক্ষে গঞ্জালো রামোসকে আক্রমণভাগে খেলানোর ইঙ্গিতও দেন তিনি।

রোনালদোকে বেঞ্চে রাখার সম্ভাবনা নিয়ে জেসুস বলেন, প্রয়োজন হলে রোনালদো মাঠে নামবেন, আর প্রয়োজন না হলে খেলবেন না। সৌদি আরবের ক্লাব আল নাসরেও প্রায় এক বছর রোনালদোর সঙ্গে কাজ করা জেসুস আরও বলেন, রোনালদোকে বেঞ্চে রাখার পর অনুশীলন করতে অস্বীকৃতি জানাননি এবং দুজনের মধ্যে কোনো সমস্যা হয়নি।

তবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় এখন রোনালদোর বিরুদ্ধে এফপিএফ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না, সেটিই দেখার বিষয়।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

Related Posts

খেলাধুলা

কলকাতায় আজ ‘ব্রাজিল শো’

খেলাধুলা

নারী দল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

খেলাধুলা

পাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের

খেলাধুলা

রাফিনিয়াকে নিয়ে বড় দুশ্চিন্তায় বার্সেলোনা

খেলাধুলা

দুই ঘণ্টাতেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট

খেলাধুলা

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের বিচ ভলিবল দলের জয়

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

চীনের হুমকির মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

কলকাতায় আজ ‘ব্রাজিল শো’

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়

Recent News

চীনের হুমকির মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

কলকাতায় আজ ‘ব্রাজিল শো’

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

চীনের হুমকির মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

কলকাতায় আজ ‘ব্রাজিল শো’

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?