Thursday, October 15, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

October 15, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্যহার নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকারি ও বেসরকারি এলপিজির মূল্যহার এবং বিভিন্ন পর্যায়ের চার্জ পরিবর্তনের প্রস্তাব নিয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) কমিশনে প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে, বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, পরিবেশক চার্জ এবং খুচরা বিক্রেতার চার্জসহ ভোক্তাপর্যায়ের মূল্যহার পরিবর্তনের জন্য কয়েকটি লাইসেন্সধারী প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে।

এ ছাড়া পরিবেশক চার্জ পরিবর্তনের জন্য কয়েকটি এলপিজি পরিবেশক প্রতিষ্ঠানও কমিশনে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষগুলোর মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়েছে।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে কমিশনে লিখিত বক্তব্য বা মতামত পাঠাতে বলা হয়েছে।

একই সময়সীমার মধ্যে গণশুনানিতে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধনের অনুরোধও জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ৪ অক্টোবর দেশে এলপিজির দাম বাড়ায় বিইআরসি। ওই দিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। সেদিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়।

এবারের গণশুনানিতে জমা পড়া প্রস্তাব ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনা করে কমিশন মূল্যহার পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে হয়রানির প্রতিবাদে ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

Related Posts

অর্থনীতি

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি ১২.৯ শতাংশ

অর্থনীতি

ঋণনির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থনীতি

চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল

অর্থনীতি

১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

অর্থনীতি

সরকারের কঠোর হুঁশিয়ারির পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

অর্থনীতি

দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান

বোর্ড সভার তারিখ জানিয়েছে এএমসিএলের (প্রাণ)

বোর্ড সভার তারিখ জানিয়েছে ই-জেনারেশন

বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই

Recent News

শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান

বোর্ড সভার তারিখ জানিয়েছে এএমসিএলের (প্রাণ)

বোর্ড সভার তারিখ জানিয়েছে ই-জেনারেশন

বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান

বোর্ড সভার তারিখ জানিয়েছে এএমসিএলের (প্রাণ)

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?