Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

October 28, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি- থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন। জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আগেই আইকন ক্রিকেটার হিসেবে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম ও রনি তালুকদারের মতো প্রথম সারির ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ওয়ালটন। তাঁদের অনেকেই সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরে নিজেদের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ ও কোচিং স্টাফ।

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটকে একই প্রতিযোগিতার আওতায় এনে ডি-থ্রি ট্রফি আয়োজন করছে বিসিবি। নতুন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার (২৬ অক্টোবর, ২০২৬) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় খেলোয়াড় নিলাম।

সকাল ১০টায় শুরু হওয়া দীর্ঘ আট ঘণ্টার নিলামে তোলা হয় ২৬৯ জন ক্রিকেটারকে। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রতিযোগিতায় নামে ছয় ফ্র্যাঞ্চাইজি। আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে ২২ জন করে ক্রিকেটার বেছে নেয় দলগুলো। ফলে প্রতিটি দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ জন ক্রিকেটার।

নিলামে ওয়ালটনের অন্যতম বড় চমক জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তাঁকে দলে নিতে ওয়ালটন ব্যয় করেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে ১ কোটি ৫৫ লাখ এবং অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ ছাড়া জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, প্রতিভাবান তরুণ ক্রিকেটার আরিফুল
ইসলামকে ৬২ লাখ, অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ
পয়েন্টে দলে ভিড়িয়েছে ওয়ালটন।

বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে তাসকিন ও নাসুমের পাশাপাশি দলে নেওয়া হয়েছে তরুণ
পেসার ইকবাল হাসান ইমনকে। তাঁকে পেতে ব্যয় হয়েছে ৬৬ লাখ পয়েন্ট। অন্যদিকে প্রতিশ্রুতিশীল
অলরাউন্ডার সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে ৩২ লাখ পয়েন্ট করে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ওয়ালটনের স্কোয়াডের অন্যতম বড় শক্তি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়। মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, লিটনের আক্রমণাত্মক ব্যাটিং, তাসকিনের গতিময় পেস আক্রমণ এবং মুমিনুলের দীর্ঘ
সংস্করণের ক্রিকেটে অভিজ্ঞতা দলটিকে বাড়তি শক্তি জোগাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি
নাসুমের স্পিন, রনি ও মার্শালের ব্যাটিং অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের সামর্থ্য তিন সংস্করণের প্রতিযোগিতায় ওয়ালটনকে শক্ত অবস্থানে রাখতে পারে।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার
আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, নিলামের কাঠামো
অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পেয়েছে। ওয়ালটনও
সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে।

নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। তারকাসমৃদ্ধ ও
ভারসাম্যপূর্ণ দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে
নামবে ওয়ালটন। খেলোয়াড়দের সামর্থ্য এবং অভিজ্ঞ কোচের নেতৃত্বে দলটি ভালো ক্রিকেট উপহার
দিতে পারবে বলে তাঁর বিশ্বাস।

আমিন খান বলেন, “সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।”

ওয়ালটনের স্কোয়াডে জাতীয় দলের অধিনায়কত্বের অভিজ্ঞতাসম্পন্ন মিরাজ ও লিটনের মতো ক্রিকেটার থাকলেও এখনো অধিনায়ক চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে কোচ আবদুর রাজ্জাক জানান, দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় অধিনায়কত্বের সিদ্ধান্ত নেওয়া হবে।

কোচ হিসেবে নতুন দায়িত্ব উপভোগ করছেন জানিয়ে রাজ্জাক বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকা,
মাঠের কাছাকাছি সময় কাটানো এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর জন্য আনন্দের। তবে ব্যক্তিগত ভালো লাগার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং দলকে ভালো ফল এনে দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেট—তিন সংস্করণেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ থাকছে ডি-থ্রি ট্রফিতে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারকা ক্রিকেটারদের অভিজ্ঞতা, তরুণদের উদ্যম এবং কোচিং স্টাফের পরিকল্পনাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতায় সাফল্য পেতে চায় ওয়ালটন। শক্তিশালী স্কোয়াড নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য এখন মাঠের পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া এবং শিরোপা জয়।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

Related Posts

অর্থনীতি

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

অর্থনীতি

ফের বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি

নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল

অর্থনীতি

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

অর্থনীতি

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লক্ষ্য ২০ শতাংশ

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

Recent News

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?