শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯
কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, আইটি কনসালট্যান্টস, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), হা-ওয়েল টেক্সটাইল, নাহী অ্যালুমিনিয়াম ও ক্রাউন সিমেন্ট।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আইটি কনসালট্যান্টস: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পাওয়ার গ্রিড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডোরিন পাওয়ার: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডেসকো: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
হা-ওয়েল টেক্সটাইল: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৪ নভেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
নাহী অ্যালুমিনিয়াম: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৪ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ক্রাউন সিমেন্ট: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
শেয়ারবাজার বিডি



















