শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ বুধবার ১১ নভেম্বর অনুষ্ঠিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ডাইলিউটেড ইপিএস হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৭২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৮১ পয়সা।
এ ছাড়া, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৪৫ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে যা ছিল ৭১ টাকা ১ পয়সা।
শেয়ারবাজার বিডি


















