Monday, November 23, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি, ফিরছে স্বস্তি

November 11, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: দেশে খাদ্য মূল্যস্ফীতির চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমে এসেছে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু খাদ্যপণ্যের দাম কমায় সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

বিবিএসের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে ০ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতিও কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

খাদ্যপণ্যের বাজারে দাম কমার প্রবণতা সার্বিক মূল্যস্ফীতি হ্রাসেও ভূমিকা রেখেছে। অক্টোবরে গ্রাম ও শহর উভয় অঞ্চলেই খাদ্য মূল্যস্ফীতি কমেছে।

বিবিএসের হিসাবে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৭ দশমিক ১৮ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। অন্যদিকে, শহরাঞ্চলে এ হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে নেমেছে। অর্থাৎ দেশের উভয় অঞ্চলেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতির চাপ কমেছে।

অক্টোবরে বোয়াল, আইড়, বাইল্যা ও কই মাছ, তরল দুধ, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শসা ও মুলার দাম কমেছে। এ ছাড়া পোশাক, স্বর্ণ ও রুপার দামও হ্রাস পেয়েছে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে।

এ বিষয়ে বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (চলতি দায়িত্ব) শাহাবুদ্দিন সরকার বলেন, বিবিএসের তথ্যে মূল্যস্ফীতির যে প্রবণতা উঠে এসেছে, তা বাজারের বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।

তবে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। সেপ্টেম্বরে এ খাতের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ, যা অক্টোবরে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে। শহরাঞ্চলে এ হার ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।

খাদ্য মূল্যস্ফীতি কমার প্রভাবে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতিও কিছুটা হ্রাস পেয়েছে। অক্টোবরে এ হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের একই সময়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সার্বিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে ১৫৬ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ সূচক ছিল ১৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। একই সময়ে মাসভিত্তিক মূল্যস্ফীতি ১ দশমিক ১২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

অন্যদিকে, অক্টোবরে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ডাল, মুগ ডাল, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাসের দাম বেড়েছে। এসব পণ্যের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিবিএস ৩৮৩টি পণ্যের ৭৪৯টি ধরন বিবেচনায় নিয়ে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তৈরি করে। এর মধ্যে ২৪২টি খাদ্যপণ্য এবং ৫০৭টি খাদ্যবহির্ভূত পণ্য রয়েছে।

প্রতি মাসের ১১ থেকে ১৯ তারিখ পর্যন্ত মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার হাটবাজারসহ ১৫৪টি বাজার থেকে এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়। এ জন্য ৪৬২টি দোকান ও বিক্রয়কেন্দ্রের তথ্য নেওয়া হয়। সংগৃহীত পণ্যের গড় দাম এবং নির্ধারিত ভার বিবেচনায় নিয়ে জাতীয় ভোক্তা মূল্যসূচক তৈরি করে বিবিএস।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতিফিরছে স্বস্তি

Related Posts

অর্থনীতি

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

অর্থনীতি

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লক্ষ্য ২০ শতাংশ

অর্থনীতি

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

অর্থনীতি

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, যেভাবে আবেদন করবেন

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

Recent News

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?