Monday, November 23, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

November 16, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে পরবর্তী তিন মাসে রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে মাসে গড়ে ৪১ কোটি ডলার আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া মাত্র চার মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় গত ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানি আয়ের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ওই অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি আয় ছিল ৪৩৯ কোটি ডলার।

একক দেশ হিসেবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল যুক্তরাজ্য। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম বড় সুবিধা হলো শুল্কমুক্ত প্রবেশাধিকার। দেশটির ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ বর্তমানে পূর্ণাঙ্গ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষে বাংলাদেশ ‘এনহ্যান্সড প্রেফারেন্সেস’ বা বর্ধিত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় আসবে।

তিনি বলেন, এ সুবিধার আওতায় আমদানি করা কাপড় ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাকও নির্ধারিত ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ বা এক ধাপের উৎপাদন প্রক্রিয়ার শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। ফলে এলডিসি উত্তরণের পরও দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার সুযোগ থাকবে।

মহিউদ্দিন রুবেল মনে করেন, নতুন এই বাণিজ্য সুবিধা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য আরও সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষ করে, এ সুযোগ কাজে লাগিয়ে প্রচলিত সুতি পোশাকের পাশাপাশি উচ্চমূল্যের পোশাক এবং কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানো সম্ভব। এর মাধ্যমে পণ্যের বহুমুখীকরণ, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

Related Posts

অর্থনীতি

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

অর্থনীতি

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লক্ষ্য ২০ শতাংশ

অর্থনীতি

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

অর্থনীতি

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, যেভাবে আবেদন করবেন

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

Recent News

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

আজ স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

আজ পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

বিনিয়োগকারীদের হতাশ করল ফরচুন সুজ

গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?