Sunday, November 22, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার কেনাবেচা, ব্যবস্থা নিচ্ছে বিএসইসি

November 18, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: শেয়ারবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কয়েকজন কর্মকর্তা সরাসরি কিংবা স্বজনদের নামে শেয়ার লেনদেন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থার নজরে এসেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে বিএসইসি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগের তালিকায় রয়েছেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। শেয়ারবাজারের প্রশিক্ষণ ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির শীর্ষ পদে দায়িত্ব পালন করেও তিনি বিএসইসির বিনিয়োগসংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ পিএলসির (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ওয়াজিদ হাসান শাহের নামে মোট পাঁচটি বিও হিসাব রয়েছে। এর মধ্যে বর্তমানে তিনটি হিসাব সক্রিয়। এসব হিসাব ব্যবহার করে তিনি নিয়মিত শেয়ার কেনাবেচা করছেন বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।

কর্মকর্তাদের শেয়ার বিনিয়োগে বিএসইসির নিষেধাজ্ঞা

শেয়ারবাজারে স্বার্থের সংঘাত এড়ানো এবং সংবেদনশীল তথ্যের অপব্যবহার রোধে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করেছে বিএসইসি।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণভাবে শেয়ারবাজারের শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন না।

তবে নির্দেশনায় কয়েকটি নির্দিষ্ট বিনিয়োগের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নন-কনভার্টিবল বন্ড, সরকারি সিকিউরিটিজ, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড। এসব খাতের বাইরে অন্য কোনো শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগের সুযোগ নেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের।

এমন বিধিনিষেধের পরও বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্টের বিরুদ্ধে নিয়মিত শেয়ার লেনদেনের অভিযোগ ওঠায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব বাজারের নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, সেসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেই যদি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও বাড়বে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াজিদ হাসান শাহ বলেন, চাকরিতে যোগদানের সময় শেয়ার ব্যবসা পরিচালনার বিষয়টি তিনি জানিয়ে নিয়েছেন। তিনি ৩০ বছর ধরে শেয়ারবাজারে বিনিয়োগ করছেন বলে দাবি করেন।

ডিএসইর চাকরিবিধিতেও রয়েছে কঠোর বিধিনিষেধ

শুধু বিআইসিএম নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তা-কর্মচারীদের জন্যও শেয়ার ব্যবসার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে। ডিএসইর চাকরিবিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা তাঁদের ওপর নির্ভরশীল আট ধরনের নিকটাত্মীয় শেয়ার বা সিকিউরিটিজ ব্যবসায় যুক্ত হতে পারবেন না।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বাবা-মা, স্বামী বা স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ি এবং শ্যালক-শ্যালিকা। এমনকি ডিএসইতে চাকরিতে যোগ দেওয়ার আগে কারও বিও হিসাব বা শেয়ার ব্যবসা থাকলে চাকরিতে প্রবেশের আগেই তা বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু এই বিধিনিষেধ উপেক্ষা করে ডিএসইর কয়েকজন কর্মকর্তা নিজের নামে কিংবা পরিবারের সদস্যদের নামে শেয়ার ব্যবসা করেছেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে ডিএসইর বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার স্ত্রীর নামে শেয়ার লেনদেনের তথ্য সামনে এসেছে।

অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানে তাঁর স্ত্রীর নামে বিও হিসাব চালু ছিল। ওই সময়ে শফিকুল ইসলাম ডিএসইর লিস্টিং বিভাগে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীর নামে পরিচালিত ওই বিও হিসাব ব্যবহার করে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয়।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, ওই হিসাবে ফু-ওয়াং ফুড, ইউনাইটেড এয়ারওয়েজ, নাভানা সিএনজি, প্রিমিয়ার লিজিং, মালেক স্পিনিং ও বিডি ওয়েল্ডিংসহ একাধিক কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির কয়েকটির শেয়ার নিয়ে অতীতে কারসাজির অভিযোগও ছিল।

এর আগেও শফিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৬ সালে রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য আটকে রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনার পর তাঁকে ডিএসইর লিস্টিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁকে আর ওই বিভাগে দায়িত্ব দেওয়া হয়নি।

মশিউর সিকিউরিটিজে ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শেয়ারবাজারে অনিয়ম ও কর্মকর্তাদের যোগসাজশের আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে মশিউর সিকিউরিটিজকে ঘিরে। প্রতিষ্ঠানটির অনিয়মের ঘটনায় ডিএসই ও বিএসইসির একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালের পরপরই ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের একটি পরিদর্শক দল মশিউর সিকিউরিটিজ পরিদর্শন করে ৫০ কোটি টাকার বেশি অর্থের ঘাটতি শনাক্ত করেছিল। কিন্তু ওই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ওই সময় ডিএসইর মনিটরিং দলের সদস্য বিমল চন্দ্র মণ্ডল বেনামে তিনটি বিও হিসাব খুলে নিজেই শেয়ার ব্যবসায় জড়িয়ে পড়েন।

এদিকে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিএসই মশিউর সিকিউরিটিজে প্রায় ১০ বার পরিদর্শন চালালেও কোনো ঘাটতি বা অনিয়ম শনাক্ত করতে পারেনি বলে জানা গেছে।

অবশেষে ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রথমবারের মতো ব্রোকারেজ প্রতিষ্ঠানটির কাস্টমার ক্লায়েন্ট অ্যাকাউন্টে (সিসিএ) ৩ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি শনাক্ত করে ডিএসই। এর তিন দিন পর, ২২ অক্টোবর, প্রতিষ্ঠানটির ওপর শর্ত আরোপ করা হয়।

তবে পরদিন ২৩ অক্টোবর বিএসইসি এক চিঠির মাধ্যমে ঘাটতি সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করে। একই সঙ্গে ফ্রি-লিমিট সুবিধাও বহাল রাখা হয়, যা প্রতিবেদনে বেআইনি সুবিধা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৪ জুন আরেকটি চিঠি দিয়ে ঘাটতি সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

শেয়ারবাজারসংশ্লিষ্টদের মতে, বাজারের নিয়ন্ত্রক ও তদারকি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ব্যক্তিগত বিনিয়োগ, স্বজনদের নামে লেনদেন এবং অনিয়মের ঘটনায় সম্ভাব্য যোগসাজশের অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করা জরুরি। কারণ, এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাগত সততার ওপরই শেয়ারবাজারের স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা অনেকাংশে নির্ভরশীল।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার কেনাবেচাব্যবস্থা নিচ্ছে বিএসইসি

Related Posts

কোম্পানি সংবাদ

এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিএসইসির সতর্কবার্তা

আজকের সংবাদ

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তের জন্য বিএসইসিকে ডিবিএ’র ধন্যবাদ

কোম্পানি সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

কোম্পানি সংবাদ

লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের সংবাদ

শেয়ার লেনদেনের নিষ্পত্তির সময় কমছে

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

আনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ

Recent News

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

আনচেলত্তি যুগের ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?