শেয়ারবাজার বিডি রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ একমি পেস্টিসাইড লিমিটেডের ৪৭ কোটি ১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস্ পিএলসি। কোম্পানিটির ৪২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪২ কোটি ১০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
শেয়ারবাজার বিডি



















