Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

জার্মানি ও ফ্রান্সের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ৬৭৮ মিলিয়ন ডলার

November 25, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ইউরোপের অন্যতম প্রধান দুই বাজার জার্মানি ও ফ্রান্সে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ দুই দেশ থেকে রপ্তানি আয় কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাতের রপ্তানি হ্রাস।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানিতে ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের অর্থবছরের ৫.০৭ বিলিয়ন ডলার থেকে ১০.১ শতাংশ কমে ৪.৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ফ্রান্সে রপ্তানি আয় ২.৩২ বিলিয়ন ডলার থেকে ৭ শতাংশ কমে ২.১৬ বিলিয়ন ডলারে নেমেছে।

সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এ দুই বাজারে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার কমেছে। এই পতনের পেছনে মূলত তৈরি পোশাক খাতের দুর্বল রপ্তানি প্রবণতা দায়ী। জার্মানিতে তৈরি পোশাক রপ্তানি আয় ১০.৬ শতাংশ কমে ৪.২৫ বিলিয়ন ডলার এবং ফ্রান্সে ৬.৫ শতাংশ কমে ১.৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

প্রধান এ দুই বাজারে রপ্তানি আয় কমে যাওয়ার প্রভাব পড়েছে বাংলাদেশের বৃহত্তম আঞ্চলিক রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নেও (ইইউ)। বাংলাদেশ ব্যাংকের ‘অ্যানুয়াল এক্সপোর্ট রিসিপ্টস অব গুডস অ্যান্ড সার্ভিসেস ২০২৫-২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ইইউভুক্ত দেশগুলোতে রপ্তানি আয় আগের অর্থবছরের ২০.২৬ বিলিয়ন ডলার থেকে ২.৭ শতাংশ কমে ১৯.৭২ বিলিয়ন ডলারে নেমেছে। ফলে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয়ে ইউরোপীয় জোটটির অংশীদারত্বও ৪৬.৫ শতাংশ থেকে কমে ৪৫.৭ শতাংশে দাঁড়িয়েছে।

রপ্তানি আয়ের এই নিম্নমুখী প্রবণতা শুধু জার্মানি ও ফ্রান্সেই সীমাবদ্ধ ছিল না। ইতালিতে রপ্তানি আয় ৫.৪ শতাংশ কমে ১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া ডেনমার্কে ৬.১ শতাংশ কমে ৯৮৬.৬ মিলিয়ন ডলার এবং বেলজিয়ামে ৪.৯ শতাংশ কমে ৬০১.৬ মিলিয়ন ডলারে নেমেছে। আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য জাপানেও আয় ৮ শতাংশ কমে ১.২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে ইউরোপের সব বাজারে রপ্তানির চিত্র একই রকম ছিল না। স্পেনে রপ্তানি আয় ৫ শতাংশ বেড়ে ৩.৪৮ বিলিয়ন ডলার এবং নেদারল্যান্ডসে ২.১ শতাংশ বেড়ে ২.১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, পোল্যান্ডে ৮.৩ শতাংশ প্রবৃদ্ধির ফলে দেশটিতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১.৮৪ বিলিয়ন ডলারে।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অতিমাত্রায় তৈরি পোশাক খাতনির্ভর। ফলে প্রধান আন্তর্জাতিক বাজারগুলোতে চাহিদার পরিবর্তন এবং ক্রেতাদের পণ্য সংগ্রহের (সোর্সিং) সিদ্ধান্তের কারণে দেশের রপ্তানি খাত বিশেষভাবে ঝুঁকির মুখে থাকে।

২০২৫-২৬ অর্থবছরে জার্মানি থেকে অর্জিত মোট ৪.৫৬ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে ৪.২৫ বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক খাত থেকে। একইভাবে ফ্রান্স থেকে আসা মোট ২.১৬ বিলিয়ন ডলারের মধ্যে ১.৯৫ বিলিয়ন ডলার ছিল পোশাক খাতের আয়।

অন্যান্য রপ্তানি খাতেও এই পতনের প্রভাব দেখা গেছে। জার্মানিতে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ১৬.১ শতাংশ কমে ৫৯.৭ মিলিয়ন ডলারে এবং ফ্রান্সে ৩১.৬ শতাংশ কমে ৬৬.৫ মিলিয়ন ডলারে নেমেছে।

বিপরীতে, বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় ৩.২ শতাংশ বেড়ে ৮.০৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ ছাড়া যুক্তরাজ্যে রপ্তানি আয় ২.১ শতাংশ বেড়ে ৪.৩৮ বিলিয়ন ডলার এবং স্পেনে ৫ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের (নাফটা) অন্তর্ভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি আয় ৩.২ শতাংশ বেড়ে ৯.৭৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর ফলে মোট পণ্য রপ্তানি আয়ে দেশগুলোর অংশীদারত্ব ২১.৮ শতাংশ থেকে বেড়ে ২২.৭ শতাংশে দাঁড়িয়েছে।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয় কমলেও ২০২৫-২৬ অর্থবছরে কয়েকটি ছোট রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে উদ্ভিজ্জ পণ্যের রপ্তানি আয় ৩৮.১ শতাংশ বেড়ে ৩৩৭.৫ মিলিয়ন ডলার, বাইসাইকেল রপ্তানি ২১.২ শতাংশ বেড়ে ১৩৯.৯ মিলিয়ন ডলার এবং মাছ ও চিংড়ি রপ্তানি থেকে আয় ১০.২ শতাংশ বেড়ে ৩৯০.৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ৫.৭ শতাংশ বেড়ে ১.২৭ বিলিয়ন ডলার এবং ওষুধ রপ্তানি আয় ৫.৪ শতাংশ বেড়ে ২২৭.৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

তবে তৈরি পোশাক খাতের তুলনায় এসব খাতের আকার এখনো অনেক ছোট। ২০২৫-২৬ অর্থবছরে এককভাবে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ৩৬.৫৬ বিলিয়ন ডলার, যা দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮৪.৬ শতাংশ। ফলে ছোট খাতগুলোর প্রবৃদ্ধি দেশের বৃহত্তম রপ্তানি শিল্পের পতন পুষিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

সামগ্রিকভাবে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় আগের অর্থবছরের ৪৩.৫৬ বিলিয়ন ডলার থেকে ০.৮ শতাংশ কমে ৪৩.২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পণ্য ও সেবা মিলিয়ে মোট রপ্তানি আয় ০.১ শতাংশ কমে ৫০.৪৪ বিলিয়ন ডলারে নেমেছে। তবে এ সময়ে সেবা খাতের রপ্তানি আয় ৪.৭ শতাংশ বেড়ে ৭.২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

উল্লেখ্য, এসব পরিসংখ্যান পণ্য জাহাজীকরণের তারিখের পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত আয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সময়, মূল্যায়ন ও আওতাভুক্তির পার্থক্যের কারণে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবের সঙ্গে জাহাজীকরণভিত্তিক রপ্তানি পরিসংখ্যানে ভিন্নতা থাকতে পারে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: জার্মানি ও ফ্রান্সের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ৬৭৮ মিলিয়ন ডলার

Related Posts

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

অর্থনীতি

পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

অর্থনীতি

ফের বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি

নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল

অর্থনীতি

পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

Recent News

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?