Friday, November 27, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

রিভিউ আবেদন খারিজ, ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

November 26, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে কমিশনের কাছে রিভিউ করেও কোনো সুফল পাননি তিনি। তার পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে বিএসইসি। ফলে শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে দাপ্তরিক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অযোগ্যতা বহাল থাকছে।

মঙ্গলবার বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে নতুন কোনো তথ্য কিংবা গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন করতে পারেননি খায়রুল বাশার। পাশাপাশি আগের আদেশ জারির ক্ষেত্রে কোনো ধরনের প্রক্রিয়াগত ত্রুটি ছিল, এমন প্রমাণও দিতে ব্যর্থ হয়েছেন তিনি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এর আগে গত ৩০ জুলাই খায়রুল বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করে কমিশন। ওই আদেশের ফলে কোনো স্টক এক্সচেঞ্জ, মার্কেট ইন্টারমিডিয়ারি, তালিকাভুক্ত কোম্পানি কিংবা বিএসইসির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে শেয়ারবাজার-সংশ্লিষ্ট দাপ্তরিক পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা হারান তিনি। এ আদেশ পুনর্বিবেচনার জন্য গত ১ সেপ্টেম্বর কমিশনের কাছে আবেদন করেন খায়রুল বাশার।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২৬ ধারার আওতায় তার আবেদনটি পর্যালোচনা করে বিএসইসি। পর্যালোচনায় কমিশন দেখতে পায়, আবেদনে আগের সিদ্ধান্ত পরিবর্তনের মতো নতুন কোনো তথ্য তুলে ধরা হয়নি। একই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল, এমন সুনির্দিষ্ট যুক্তিও দিতে পারেননি আবেদনকারী। সংশ্লিষ্ট নথি, তথ্য-উপাত্ত ও আইনি বিষয়গুলো যাচাই করে আগের আদেশ বাতিল কিংবা সংশোধনের যৌক্তিক কোনো কারণ খুঁজে পায়নি কমিশন। এ কারণে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইর সিআরও হিসেবে দায়িত্ব পালনের সময় অবহেলার অভিযোগে খায়রুল বাশারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে ২০২৪ সালে মশিউর সিকিউরিটিজসহ সাতটি ব্রোকারেজ হাউজের পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসিতে জমা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি কমিশনের নজরে আসে। এসব প্রতিবেদন যথাসময়ে জমা না হওয়ায় সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম শনাক্ত এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম ব্যাহত হয়েছিল বলে মনে করে বিএসইসি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহালরিভিউ আবেদন খারিজ

Related Posts

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আজকের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

আজকের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার

প্রধান সংবাদ

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন ৯১৭ কোটি টাকা

আজকের সংবাদ

লাভেলোর শেয়ার কারসাজি, শীর্ষ ক্রেতাকে ১০ লাখ টাকা জরিমানা

কোম্পানি সংবাদ

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

Recent News

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?