Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আনন্দ র‌্যালি

May 15, 2025
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি ডেস্ক: ঈদ উৎসব উপলক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ‘আবারো মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম। একইসঙ্গে দেশব্যাপী আনন্দ র‌্যালি করেছে ওয়ালটন। দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে দেয়া হয়েছে ফ্রি চিকিৎসাসেবা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকালে খুলনা নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেইনের আনন্দ র‌্যালি এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম। সে সময় আরো যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ
রায়হান।

আনন্দ র‌্যালিটি নগরীর শিববাড়ী মোড় প্রদক্ষিণ করে গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়। র‌্যালিতে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অর্ধ-শতাধিক ক্ষুদে ক্রিকেটার, ওয়ালটনের বিভিন্ন প্রোডাক্টের চিফ বিজনেস অফিসারগণসহ খুলনা জোনের আওতাধীন তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

আনন্দ র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। আমরা চাই ক্রেতাদের মাঝে সেই আনন্দ ছড়িয়ে দিতে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনে মিলিয়নিয়ারসহ বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে অসংখ্য ক্রেতার জীবনে সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ্য হতে পেরেছে ওয়ালটন। ইতোমধ্যেই অনেক ক্রেতা ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন। অনেক ক্রেতা লাখপতি হয়েছেন।

অসংখ্য ক্রেতা পেয়েছেন বিভিন্ন পুরস্কার। ডিজিটাল ক্যাম্পেইনের এই আনন্দময় বার্তা সবার কাছে পৌঁছে দিতে একযোগে দেশব্যাপী বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ক্রেতাসাধারণসহ সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। তিনি বলেন ‘কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’র মাধ্যমে ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা বছরজুড়েই ক্রেতাসাধারণের জন্য নানাবিধ বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। এটা ক্রেতাদের
জন্য আমাদের দায়িত্বশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

র‌্যালি শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে দেশে তৈরি পণ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। এতে দেশের অর্থ দেশে থাকবে। দেশীয় শিল্পের টেকসই বিকাশের সঙ্গে তৈরি হবে আমাদের সবার গর্ব। দেশের সীমানা পেরিয়ে ওয়ালটন পণ্য এখন বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা ‘আবারো মিলিয়নিয়ার’ অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

এছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ রয়েছে নিশ্চিত পুরস্কার। ঈদ উপলক্ষ্যে ওয়ালটন বাজারে ছেড়েছে আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন সাত মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার।

 

শেয়ারবাজার বিডি ডটকম/এম আর.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আনন্দ র‌্যালি

Related Posts

অর্থনীতি

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

অর্থনীতি

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

অর্থনীতি

ঋণের সুদ কমাতে ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্যাকেজ

অর্থনীতি

পোশাকশিল্পে অস্থিরতায় বাংলাদেশের ক্রয়াদেশ যাচ্ছে ভারতে

অর্থনীতি

লোকাল এলসি ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম বার্তা

অর্থনীতি

আবারও বাড়ল স্বর্ণের দাম

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

Recent News

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?