Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ভিসতা ইলেকট্রনিকস ও ফুটভলি অ্যাসোসিয়েশনের চুক্তি স্বাক্ষর

October 11, 2025
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি ডেস্ক: বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী মাসে শুরু হতে যাচ্ছে ‘৫ম জাতীয় পুরুষ ও নারী ফুটভলি প্রতিযোগিতা-২০২৫।’ আর এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিতে যাচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড’।

এ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) গুলশানে ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের কর্পোরেট অফিসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশন পক্ষে সাধারণ সম্পাদক মো. আজম আলী খান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ভিসতা ইলেকট্রনিকসের অন্যান্য কর্মকর্তাগণ এবং ফুটভলি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ফুটভলির একটি নতুন খেলা। কিন্তু নতুন খেলা হলেও খেলাটি বেশ সম্ভাবনাময়। অল্প সময়ে এটি দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো করছে। আশা করছি নতুন এই খেলাটি তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে সাফল্য এনে দিবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই তরুণরা বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত হোক। মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে থাকুক। সুস্থ ও ফিট থেকে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। সে লক্ষ্যেই ভিসতা বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সংগঠনের সঙ্গে বিভিন্ন টুর্নামেন্ট ও ক্রীড়া উৎসবে যুক্ত হচ্ছে।’

এই আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ায় ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে মো. আজম আলী খান বলেন, ‘প্রথমেই আমি ভিসতাকে ধন্যবাদ জানাই। নতুন খেলা হওয়া সত্ত্বেও তারা ফুটভলির পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে। আশা করবো ফুটভলিকে এগিয়ে নিতে ভবিষ্যতেও ভিসতা আমাদের পাশে থাকবে। ফুটভলি দেশ ও বিদেশে ভালো করছে। নিয়মিত পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও ভালো করা সম্ভব।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, তিন দিন ব্যাপী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থার ৪০টি নারী ও পুরুষ দল অংশ গ্রহণ করবে। আরও জানানো হয়, এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হলো আসন্ন এশিয়ান ফুটবলি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড ফুটভলি চ্যাম্পিয়নশিপের জন্য খেলোয়াড় বাছাই, জাতীয় দল গঠন ও তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।

শেয়ারবাজার বিডি ডটকম/গোলাপ

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

Related Posts

অর্থনীতি

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

অর্থনীতি

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

অর্থনীতি

ঋণের সুদ কমাতে ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্যাকেজ

অর্থনীতি

পোশাকশিল্পে অস্থিরতায় বাংলাদেশের ক্রয়াদেশ যাচ্ছে ভারতে

অর্থনীতি

লোকাল এলসি ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম বার্তা

অর্থনীতি

আবারও বাড়ল স্বর্ণের দাম

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

Recent News

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?