Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের

June 30, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ২০০১ সালে। বুলাওয়েতে সেই টেস্টে তারা হেরেছিল ইনিংস ব্যবধানে। পরের ২৫ বছরে দুই দল খেলেছে আরও ২০ টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হার আছে আরও সাতটি, কিন্তু একটিও ইনিংস ব্যবধানে হার ছিল না।

সেই তেতো স্বাদটা তারা আবারও পেল ২৫ বছর পর। হারারেতে জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই বাংলাদেশ টেস্ট হেরেছে ইনিংস ও ৮৫ রানে। আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট বাংলাদেশ। একমাত্র ইনিংসে জিম্বাবুয়ে ৪১০ রান করে ফেলে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট ১৮৫ রানে।

দুই দলের প্রথম ইনিংসের শুরুটাই আসলে ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচে। বাংলাদেশ অবশ্য দুই ওপেনারকে হারিয়ে ফেলার পরও ঘুরে দাঁড়ানোর আভাস পেয়েছিল নাজমুল হোসেন ও মুমিনুল হকের ব্যাটে। কিন্তু তাঁদের ৭৭ রানের জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং।

রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও নিউম্যান নিয়ামহুরিদের গতি আর বাউন্স সামলে উঠতে পারেননি ব্যাটসম্যানরা। বেশির ভাগই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। প্রথম ইনিংসে ২৭ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ।

এত অল্পতে অলআউট হওয়ার পর বোলিংয়ে জিম্বাবুয়েকে যে রকম ধাক্কা দেওয়ার দরকার ছিল, তা করতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই ৮৯ রান করে ফেলে জিম্বাবুয়ে। বেন কারেনকে আউট করা খালেদ আহমেদই দলের দ্বিতীয় উইকেটটা নেন ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে, কিন্তু ততক্ষণে প্রথম ইনিংসে লিড নিয়ে নিয়েছে জিম্বাবুয়ে।

ইনোসেন্ট কাইয়ার ১৪০ আর ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের ফিফটিতে প্রথম ইনিংসে তারা তোলে ৪১০ রান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে লিড পায় ২১০ রানের।

ইনিংস হার এড়ানোর কঠিন কাজটা করতে পারবে, বাংলাদেশের ওই আভাস দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়েও ছিল না তেমন। এই ইনিংসে আউট হওয়া ১০ ব্যাটসম্যানের সবাই ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন, বেশির ভাগই এবারও খোঁচা মেরে ক্যাচ দিয়েছেন।এবার মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ৬১ রানের চতুর্থ উইকেট জুটি সর্বোচ্চ। কোনো ব্যাটসম্যান ফিফটিও পাননি, বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান মুশফিকের। তাতে ইনিংস হার এড়ানোর কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতে জিতে দুর্দান্ত ফর্মে থাকা দলের জন্য তা একটা বড় ধাক্কাই। আগস্টে বাংলাদেশের পরের টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪০ (মুমিনুল ৬০, সাদমান ২০; নিয়ামহুরি ৪/৬১, এনগারাভা ৬১/৪)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৪১০ (কাইয়া ১৪০, আরভিন ৬০, বেনেট ৫৯; তাইজুল ৭/১৩৮, খালেদ ২/৬৮)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১৮৫ (নাজমুল ৩০, মুশফিক ৩৪; এনগারাভা ৩/৩২, মুজারাবানি ৪/৬৫)

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের

Related Posts

খেলাধুলা

বাংলাদেশে আসছেন শাকিরা!

খেলাধুলা

ফিফায় সাইবার হামলা, তথ্য চুরির দায় স্বীকার হ্যাকার গ্রুপের

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

খেলাধুলা

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

খেলাধুলা

এমএলএস কাপ থেকে বিদায় মেসির মায়ামির

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দলে বড় চমক

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

Recent News

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?