শেয়ারবাজার বিডি রিপোর্ট: জ্বালানি আমদানি ব্যয় কমাতে যুক্তরাষ্ট্র থেকে বৃহদাকারের গ্যাসবাহী জাহাজে (ভিএলজিসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির বিষয়টি খতিয়ে দেখছে সরকার। পাশাপাশি আগামী বছরের মার্চের পর অস্থির স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার ওপর নির্ভরতা বন্ধের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
AdLink দ্বারা বিজ্ঞাপন ×
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত ‘এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ: ইমিডিয়েট টু লংগার টার্ম পলিসি ইমপারেটিভস’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
AdLink দ্বারা বিজ্ঞাপন ×
উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে উদ্বৃত্ত এলপিজি উৎপাদিত হয়। ছোট জাহাজের পরিবর্তে বড় জাহাজে করে সেখান থেকে জ্বালানি আমদানি করা গেলে এককপ্রতি পরিবহন খরচ কমবে এবং বাংলাদেশ লাভবান হবে।
AdLink দ্বারা বিজ্ঞাপন ×
তিনি বলেন, ‘কীভাবে ভিএলজিসি আনতে পারি, যাতে বড় জাহাজ আসতে পারে এবং বৃহৎ পরিসরের সুবিধার মাধ্যমে দাম কমানো যায়? আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি।’
AdLink দ্বারা বিজ্ঞাপন ×
বড় পরিসরে আমদানি সহজ করা ও সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়াতে মহেশখালী, মাতারবাড়ী ও মোংলায় এলপিজি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বাগেরহাট ও এলেঙ্গায় সংরক্ষণ ও বোতলজাতকরণ সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
আরও দেখুন
সর্বশেষ সংবাদ
পুঁজিবাজার বিশ্লেষণ
অর্থসংবাদ প্রিমিয়াম
এলএনজি আমদানির বিষয়ে তিতুমীর বলেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বিগত সরকারের অপর্যাপ্ত প্রস্তুতির কারণে বাংলাদেশ প্রায় ৫৫টি কার্গো বাতিল করতে বাধ্য হয়েছিল। এতে তৈরি হওয়া সরবরাহ ঘাটতি পূরণে আন্তর্জাতিক স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হয় এবং বেশি দামে জ্বালানি কিনতে হয়।
তিনি বলেন, ‘মার্চের পর আমরা আর স্পট মার্কেটে যাব না বলেও আমরা পরিকল্পনা করছি।’
এ সময় হেনরি হাব-সংযুক্ত মূল্য নির্ধারণসহ বিকল্প আন্তর্জাতিক গ্যাস মূল্য নির্ধারণ পদ্ধতির কথাও উল্লেখ করেন উপদেষ্টা। একই সঙ্গে দেশের ভেতরে অনুসন্ধানের মাধ্যমে কম খরচে গ্যাস পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ব্যয়বহুল আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা অব্যাহত রাখা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিতুমীর বলেন, জ্বালানি নিরাপত্তা মানে শুধু বড় আকারের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধরে রাখা নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সরকারি ভর্তুকি ও লেনদেন ভারসাম্যে বাড়তি চাপ না ফেলে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই মূল বিষয়।
গত ২৪ নভেম্বরের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ ছিল ২ হাজার ৬৫৭ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় উৎপাদন ১ হাজার ৬০৫ এমএমসিএফডি এবং আমদানিকৃত এলএনজি ১ হাজার ৫২ এমএমসিএফডি। এ পরিসংখ্যান দেশে আমদানিকৃত গ্যাসের ওপর নির্ভরতার চিত্র তুলে ধরে।
এই নির্ভরতা কমাতে সরকার প্রথম ধাপে ১৫০টি এবং ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ ছাড়া ‘অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৬’-এর আওতায় ২৬টি ব্লকে দরপত্র আহ্বানের মাধ্যমে সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ চাওয়া হচ্ছে। দরপত্র জমার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ।
আরও দেখুন
কর্পোরেট সংবাদ
ক্যাম্পাস সংবাদ
ক্যারিয়ার গাইড
তিতুমীর জানান, মহেশখালীর কুতুবজোমে দৈনিক ৬০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ১ হাজার এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদি কৌশল হলো জ্বালানি মিশ্রণে বৈচিত্র্য আনা, দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, গ্রিডের দক্ষতা উন্নয়ন এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো। সরকার ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান তিনি।
শেয়ারবাজার বিডি



















