Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা সরকারের

August 3, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান এসেছিলেন ঢাকায়। তার পথ ধরে এবার আসতে পারেন সময়ের সেরা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠন বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ আয়োজন-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেছেন, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠে সীমাবদ্ধ না রেখে চার থেকে পাঁচটি মাঠে একযোগে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে এবং স্থানীয় পর্যায়ে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই সেগুলো খেলাধুলার উপযোগী করে তোলা সম্ভব হবে।

দল গঠন বাধ্যতামূলক করার বিষয়ে তিনি বলেছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ১১ কিংবা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি ফুটবল দলও দাঁড় করাতে না পারে তাহলে সেখানে শিক্ষার্থীর সংখ্যা বা অন্যান্য সমস্যার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এমন প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে আনার পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেছেন, বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকাকে বাংলাদেশে আনতে পারলে দেশের তরুণদের মধ্যে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং প্রতিযোগিতাটিও আন্তর্জাতিক মাত্রা পাবে।

বাংলাদেশে এর আগেও বিশ্ব ফুটবলের বড় তারকারা এসেছেন। ২০০৬ সালে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান ঢাকায় সফরে এসে ব্যাপক সাড়া ফেলেছিলেন। রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তরুণ ফুটবলারদের সঙ্গে সময় কাটান তিনি। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির সেই সফর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছিল। এবার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় দুই দশক পর আবারও বিশ্ব ফুটবলের আরেক ফরাসি মহাতারকার উপস্থিতি দেখতে পারে বাংলাদেশ।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা সরকারের

Related Posts

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

খেলাধুলা

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

খেলাধুলা

এমএলএস কাপ থেকে বিদায় মেসির মায়ামির

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দলে বড় চমক

খেলাধুলা

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

খেলাধুলা

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

Recent News

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?