শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার ১০ জুন, ২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানি দুইটির মধ্যে একমি পেস্টিসাইড লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড সিস্টেমে দোয়ারামপুর, তারাকান্দা, ময়মনসিংহে (কোম্পানির নিবন্ধিত অফিস) ঠিকানায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ এপ্রিল, ২০২৪।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
এছাড়া পিপলস ইন্স্যুরেন্সের এজিএম আজ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৭ মে, ২০২৪।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছিল।
শেয়ারবাজারবিডি ডটকম/এস.

















