Wednesday, September 30, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট

September 28, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডে কেনার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব এয়ারলাইনস টিকিট বিক্রির অর্থ দেশের বাইরে তাদের আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করলেও আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনা যাবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় সংশোধন আনা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। আগে এ সুবিধা পেতে টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকা বাধ্যতামূলক ছিল।

নতুন নির্দেশনায় এ শর্ত শিথিল করা হয়েছে। ফলে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কোনো বিদেশি এয়ারলাইনস টিকিট বিক্রির অর্থ তাদের নিজস্ব আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে নিষ্পত্তি করলেও সেই এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড ব্যবহার করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো যোগ্য টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুবিধার আওতায় আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা টিকিটের মূল্য গ্রাহকের জন্য প্রযোজ্য ভ্রমণ সীমার বাইরে থাকবে। অর্থাৎ এসব টিকিট কেনার ব্যয় নির্ধারিত ভ্রমণ সীমার মধ্যে গণনা করা হবে না।

যোগ্য টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে ওই ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে।

একই সঙ্গে এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া আরও সহজ হবে। টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির জন্য বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজনও কমবে। এতে আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট

Related Posts

অর্থনীতি

বুধবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন করলো একনেক

অর্থনীতি

নিখোঁজ মানুষদের সন্ধানে ওয়ালটন ও মুন অ্যালার্টের নতুন উদ্যোগ ‘মিসিং পারসন’স ব্রডকাস্ট’

অর্থনীতি

হরমুজ প্রণালি বন্ধ, এলএনজি সরবরাহে সংকটে বাংলাদেশ

অর্থনীতি

আরও কমল স্বর্ণের দাম

অর্থনীতি

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১০ বছরেও অমলিন ২০১৬ সালের ৭ কে-ড্রামা, এখনো কাঁপাচ্ছে নেট দুনিয়া

১০টি এয়ারবাস কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী

বুধবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

Recent News

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১০ বছরেও অমলিন ২০১৬ সালের ৭ কে-ড্রামা, এখনো কাঁপাচ্ছে নেট দুনিয়া

১০টি এয়ারবাস কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী

বুধবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১০ বছরেও অমলিন ২০১৬ সালের ৭ কে-ড্রামা, এখনো কাঁপাচ্ছে নেট দুনিয়া

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?