Friday, October 9, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

লাইসেন্সধারী আর্থিক পরামর্শক অনুমোদন দেবে বিএসইসি

October 8, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: অবশেষে পুঁজিবাজারে চালু হতে যাচ্ছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক সেবা। এ ব্যবস্থায় লাইসেন্সধারী আর্থিক পরামর্শক বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে পেশাদার পরামর্শ দিতে পারবেন।

প্রায় এক দশক আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ উদ্যোগ নিলেও তা আর আলোর মুখ দেখেনি। বর্তমান কমিশন এই উদ্যোগটিকে সামনে এগিয়ে নিচ্ছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক।রাজনীতি সংবাদ

বুধবার (৭ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিএলের পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। এতে সমাপনী বক্তব্য রাখেন সিসিবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ. স. ম. খায়েরুজ্জামান।

অনুষ্ঠানে নাফিজ আল তারিক বলেছেন, বর্তমানে অনেক বিনিয়োগকারী ব্রোকারেজ হাউসের কর্মকর্তা বা অনুমোদিত প্রতিনিধিদের কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে বিনিয়োগের পরামর্শ নেন। তবে তাঁরা বিনিয়োগ পরামর্শ দেওয়ার জন্য আলাদাভাবে লাইসেন্সপ্রাপ্ত নাও হতে পারেন। ফলে এ ধরনের পরামর্শের ক্ষেত্রে তাঁদের দায়বদ্ধতা ও জবাবদিহির বিষয়টি স্পষ্ট নয়।

তিনি উল্লেখ করেন, একজন মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপক বিনিয়োগকারীদের অর্থ পরিচালনা করলে তাঁর নির্দিষ্ট দায়িত্ব ও জবাবদিহি থাকে। কিন্তু জবাবদিহি ছাড়া কোনো দায়িত্ব নিলে তা যথাযথভাবে পালন করা কঠিন।

এ কারণে বিনিয়োগকারীদের জন্য এমন একটি ব্যবস্থা তৈরি করা প্রয়োজন, যেখানে তাঁরা নিবন্ধিত আর্থিক পরামর্শকের কাছ থেকে পেশাদার পরামর্শ নিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে লাইসেন্স চালুর কাজ এগিয়ে চলছে। এক থেকে দুই মাসের মধ্যে নিবন্ধিত আর্থিক পরামর্শকের বিষয়ে নিয়ম চালু হতে পারে বলেও জানান বিএসইসির এই কমিশনার।পণ্য বাজার

বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের বিকল্প বিনিয়োগের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন নাফিজ আল তারিক। তিনি বলেন, নতুন ও খুচরা বিনিয়োগকারীদের জন্য সরাসরি শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।

তিনি উল্লেখ করেন, বাজারে বড় ধরনের পতন হলে একজন বিনিয়োগকারীর এক কোটি টাকার বিনিয়োগ ৬০ লাখ টাকায় নেমে যেতে পারে। এমন পরিস্থিতিতে মানসিক চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ মিউচুয়াল ফান্ড ঝুঁকি কিছুটা কমাতে পারে।

তবে সব মিউচুয়াল ফান্ড বা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সমানভাবে ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, কোন ফান্ডে বিনিয়োগ করা উচিত, তার অতীত ফলাফল কেমন এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কতটা দক্ষ, এসব বিষয় বুঝতে বিনিয়োগকারীদের পেশাদার পরামর্শ প্রয়োজন।

প্যানেল আলোচনায় বিনিয়োগের নানাদিক

সিডিবিএল ও সিসিবিএলের এ অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল প্যানেল আলোচনা। এতে বাজারের বর্তমান নানা সীমাবদ্ধতা ও করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন এ খাতের চারজন বিশেষজ্ঞ। ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ রাশেদুল হাসান এটি সঞ্চালনা করেন।

এতে আলোচনায় অংশ নেন লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ইফতেখার আলম, লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা, সিডিবিএলের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এবং এজ অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আলী ইমাম।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: লাইসেন্সধারী আর্থিক পরামর্শক অনুমোদন দেবে বিএসইসি

Related Posts

আজকের সংবাদ

বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

আজকের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার

আজকের সংবাদ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

আজকের সংবাদ

আজ দর বৃদ্ধির শীর্ষে যারা

প্রধান সংবাদ

আজকের সংবাদ

বিশেষ তহবিলের সীমা ৩০০ কোটি ও মেয়াদ পাঁচ বছর বাড়ানোর দাবি ডিবিএর

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

বিদেশযাত্রায় মানি চেঞ্জার থেকে একবারে ৩ হাজার ডলার কেনার সুযোগ

গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে ডিপি ওয়ার্ল্ড

Recent News

বিদেশযাত্রায় মানি চেঞ্জার থেকে একবারে ৩ হাজার ডলার কেনার সুযোগ

গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে ডিপি ওয়ার্ল্ড

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

বিদেশযাত্রায় মানি চেঞ্জার থেকে একবারে ৩ হাজার ডলার কেনার সুযোগ

গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?