Tuesday, October 13, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্ট চালুর উদ্যোগ বিএসইসির

October 12, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিকাশ ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাধ্যমে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের পর এসব এজেন্টকে কাজ শুরুর সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে আয়োজিত ‘ডিজিটাল ডিসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’ শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। রাজধানীর ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

মাসুদ খান বলেন, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করার পর লাইসেন্সধারী এজেন্টরা মিউচুয়াল ফান্ড খাতে কাজ শুরু করতে পারবেন। পুঁজিবাজারের বিকাশে এ খাতকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন।

মিউচুয়াল ফান্ডের সম্ভাবনা তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের বিকাশ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটিতে লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্টরা বিমা ব্রোকারদের মতো কাজ করেন। এ ধরনের ব্যবস্থার ফলে সেখানে মিউচুয়াল ফান্ড শিল্প বড় পরিসরে বিকশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।মানচিত্র দেখুন

মাসুদ খানের মতে, মিউচুয়াল ফান্ড খাতের বিকাশের মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার বিশ্লেষণ ও বিনিয়োগ ব্যবস্থাপনায় দক্ষ অংশগ্রহণ বাড়ানো সম্ভব। তাই শুধু সরাসরি শেয়ারে বিনিয়োগের ওপর নির্ভর না করে মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগ মাধ্যমের বিকাশেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নের জন্য বাজারের গভীরতা ও বাজার মূলধন বাড়ানো জরুরি। এ লক্ষ্য অর্জনে মিউচুয়াল ফান্ডসহ বিভিন্ন বিনিয়োগ পণ্যের বিকাশ প্রয়োজন। কমিশন বাজারসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের চেষ্টা করছে, যাতে সেগুলো বাজারের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়ন শুধু নিয়ন্ত্রক সংস্থার একার পক্ষে সম্ভব নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং বিনিয়োগকারীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের মৌলভিত্তিসম্পন্ন শেয়ার বাছাই এবং বুঝে-শুনে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

মিউচুয়াল ফান্ড খাতে লাইসেন্সধারী এজেন্ট চালুর পরিকল্পনাকে পুঁজিবাজারের বিনিয়োগব্যবস্থা সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে তুলে ধরেন মাসুদ খান। প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের মাধ্যমে দক্ষ এজেন্ট তৈরি করে এ খাতের বিকাশে কাজ করতে চায় কমিশন বলে জানান তিনি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্ট চালুর উদ্যোগ বিএসইসির

Related Posts

কোম্পানি সংবাদ

ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা

কোম্পানি সংবাদ

এপেক্স ট্যানারির ডিভিডেন্ড ঘোষণা

কোম্পানি সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৮ কোম্পানি

আইপিও

আইপিও নীতিমালায় বড় পরিবর্তন আনছে বিএসইসি

কোম্পানি সংবাদ

ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা

আজকের সংবাদ

সাইবার নিরাপত্তা নিয়ে অক্টোবরজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে ডিএসই

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

বোর্ড সভার তারিখ জানিয়েছে তিতাস গ্যাস

বোর্ড সভার তারিখ জানিয়েছে ন্যাশনাল ব্যাংক

আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা

Recent News

বোর্ড সভার তারিখ জানিয়েছে তিতাস গ্যাস

বোর্ড সভার তারিখ জানিয়েছে ন্যাশনাল ব্যাংক

আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

বোর্ড সভার তারিখ জানিয়েছে তিতাস গ্যাস

বোর্ড সভার তারিখ জানিয়েছে ন্যাশনাল ব্যাংক

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?