শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদনে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।
বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২ পয়সা।
অন্যদিকে,হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) মিলিয়ে তথা ৯ মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৫০ পয়সা।
এছাড়া, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৫ পয়সা। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৩৯ পয়সা।
শেয়ারবাজার বিডি



















